০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ১

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৪৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • 3

বরগুনার সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ।

সোমবার (২রা মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে সদর থানার আওতাধীন গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা বাধঘাট জামে মসজিদের সামনের পাকা সড়ক এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মনিরুল ইসলাম বরগুনা সদর উপজেলার ক্রোক গ্রামের বাসিন্দা। তিনি সদর ইউনিয়নের মৃত সুলতান হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক কেনাবেচার সময় মো. মনিরুল ইসলাম ওরফে মনির হাং (৪৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের তল্লাশিতে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ২৫ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার জন্য থানায় নেওয়া হয়েছে।

পুলিশের উপ-পরিদর্শক সোহেল রানা জানান, আসামির বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের ও চার্জশিট প্রদান করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে মোট নয়টি মামলা বিচারাধীন রয়েছে।

কুশল/সাএ

ট্যাগঃ

তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার

মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ১

আপডেট সময়ঃ ১১:৪৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬