১২:১৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জিয়া সাইবার ফোর্সের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৫:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • 4

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬ইং) রাজধানীর খামারবাড়ি ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শামিমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ অনলাইন এক্টিভিস্ট আরজান ইভানের পরিবার।

এছাড়া উপস্থিত ছিলেন চিত্র জগতের এবং সঙ্গীত জগতের স্বনামধন্য অভিনেতা অভিনেত্রী ও কণ্ঠশিল্পী গন। এবং জিয়া সাইবার ফোর্স এর সিনিয়র নেতৃবৃন্দ।

রাজধানীর খামারবাড়ি এলাকায় অবস্থিত কে আইবি কনভেনশন হলে আলোচনা সভা ও ইফতার মাহফিলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গৌরব, ঐক্য ও আদর্শের পথচলায় সংগঠনটি ইতোমধ্যে সাফল্যের এক মাইলফলক—১১তম প্রতিষ্ঠাবার্ষিকী অতিক্রম করতে যাচ্ছে। এ গৌরবময় দিনটি আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জিয়া সাইবার ফোর্সের প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্ব তুলে ধরে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইফতার মাহফিলের আলোচনা এবং প্রতিষ্ঠা বার্ষিকীর শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর সংগঠন নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন। পরিশেষে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সকল নেতাকর্মীদের নিয়ে জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে সম্পন্ন হয়েছে।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

জিয়া সাইবার ফোর্সের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল

আপডেট সময়ঃ ০৫:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬