১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের একাধিক নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • 4

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ Strait of Hormuz-এর কাছে ইরানের একাধিক নৌযান ধ্বংস করেছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।

মঙ্গলবার এক বিবৃতিতে United States Central Command (সেন্টকম) জানায়, তারা ইরানের বেশ কয়েকটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে অন্তত ১৬টি মাইন বসানোর জাহাজও ছিল, যেগুলো ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়। সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যমে এ হামলার কিছু ভিডিওও প্রকাশ করেছে।

এর আগে মার্কিন গোয়েন্দা তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদমাধ্যম জানায়, ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীতে মাইন পেতে শুরু করেছে। এই প্রণালী দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট Donald Trump সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে বলেন, “যদি ইরান হরমুজ প্রণালীতে কোনো মাইন বসিয়ে থাকে—যদিও এখনো এমন কোনো নিশ্চিত প্রতিবেদন নেই—তবে সেগুলো অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।”

পরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী Pete Hegseth এক্সে দেওয়া পোস্টে জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে সেন্টকম হরমুজ প্রণালীতে মাইন বসানোর জন্য ব্যবহৃত নৌযানগুলো ধ্বংস করছে।

তিনি বলেন, “আমরা নিষ্ক্রিয় মাইন বসানোর জাহাজগুলোকে নির্মম নির্ভুলতায় ধ্বংস করছি। হরমুজ প্রণালীকে জিম্মি করে রাখতে সন্ত্রাসীদের আমরা কোনোভাবেই সুযোগ দেব না।”

সূত্র-সিএনএন।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

ইরানের একাধিক নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

আপডেট সময়ঃ ১১:১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬