০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার ইরানের সর্বোচ্চ নেতার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • 2

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সেনাবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন।

তিনি বলেন, ইরানের সেনাবাহিনী শত্রুর দুর্বলতা বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছে এবং তাদের ড্রোন হামলা আমেরিকান ও জায়নিস্ট শক্তির ওপর বজ্রপাতের মতো আঘাত হানছে।

তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত রয়েছে।

মোজতবা খামেনি বর্তমান সংঘাতকে ১৯৭৯ সালের বিপ্লবের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, দেশের সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকেছে।

তিনি তার নিহত পিতা ও সাবেক সর্বোচ্চ নেতা আলী-খামেনির অবদানও স্মরণ করেন, যিনি সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে উল্লেখ করেন।

বার্তার শেষে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আরোপিত যুদ্ধ আখ্যা দিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার ইরানের সর্বোচ্চ নেতার

আপডেট সময়ঃ ১২:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬