১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • 3

শেরপুরের নালিতাবাড়ী পৌরশহর যুবলীগের সহ-সভাপতি সোহেল মুন্সীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার কাপাসিয়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে শনিবার (১৮ এপ্রিল) শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোহেল মুন্সী ২০২৪ সালের ৫ আগস্ট পৌরসভা ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারনামীয় আসামি।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুহূর্তে নালিতাবাড়ী পৌরশহরের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় নালিতাবাড়ী পৌর ভবনেও অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ওই ঘটনায় জনৈক শেখ ফরিদ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সোহেল মুন্সী একজন এজাহারনামীয় আসামি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, গ্রেফতার সোহেলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এমএনআইএম/এমআইএইচএস

ট্যাগঃ
জনপ্রিয় খবর

শেরপুরে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

আপডেট সময়ঃ ১২:০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬