০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাচতে নাচতে চিংড়ি রান্না, ভাইরাল পরীমনির ভিডিও

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • 4

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। শনিবার রাতে নিজের ফেসবুকে একটি ছোট ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে তাকে দারুণ ফুরফুরে মেজাজে চিংড়ি রান্না করতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, আধুনিক রান্নাঘরে কালো হাতাকাটা পোশাক ও চোখে চশমা পরে রান্নায় ব্যস্ত নায়িকা। চুল বাঁধা, হাতে খুন্তি, কড়াইতে চিংড়ি বসানো। তবে রান্নার মাঝেই হঠাৎ করে গান বাজতেই নাচে মেতে ওঠেন তিনি। মাত্র ১৬ সেকেন্ডের ভিডিওতে রান্নার ফাঁকেই গানের তালে তালে নেচে চিংড়ি নাড়তে দেখা যায় তাকে।

ভিডিওটির ক্যাপশনে মজার ছলে তিনি লেখেন, ‘একজন চিংড়ি প্রিয় পরী, হিহি।’

প্রকাশের পরপরই ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। ভক্তদের অনেকেই মন্তব্যে জানান, রান্নার সময় তারাও এভাবেই গান শুনে নাচেন। পরীমনির প্রাণবন্ত এই মুহূর্ত দর্শকদের বেশ আনন্দ দিয়েছে।

ব্যক্তিগত জীবন ও বিভিন্ন ইস্যুতে প্রায়ই আলোচনায় থাকা এই নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও মুহূর্ত শেয়ার করে ভক্তদের সঙ্গে সংযোগ রাখেন। যদিও সাম্প্রতিক সময়ে বড় পর্দায় তাকে খুব বেশি দেখা যায়নি, তবে শোনা যাচ্ছে নতুন চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

এলআইএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

নাচতে নাচতে চিংড়ি রান্না, ভাইরাল পরীমনির ভিডিও

আপডেট সময়ঃ ০৬:০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬