০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি সংসদে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • 8

জাতীয় সংসদে সাংবাদিকদের ন্যায্য বেতন-ভাতা নিশ্চিত করা এবং ওয়েজ বোর্ড (মজুরি বোর্ড) বাস্তবায়নের দাবি উঠেছে। রোববার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ) এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন।

শেখ মনজুরুল হক তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছে জানতে চান, দেশের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ তথ্য জনগণের কাছে পৌঁছে দিলেও অনেক ক্ষেত্রে ন্যায্য বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন গণমাধ্যমে ওয়েজ বোর্ড কার্যকর না হওয়ায় তাদের আর্থিক নিরাপত্তা ব্যাহত হচ্ছে।

জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক ও সংবাদপত্র কর্মচারীদের জন্য ঘোষিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে কাজ করছে সরকার। তবে কিছু প্রতিষ্ঠানের পক্ষ থেকে আদালতে রিট পিটিশন দায়ের করায় বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে।

তিনি আরও বলেন, এ সংক্রান্ত একাধিক মামলার শুনানির তারিখ নির্ধারণ হলেও তা বারবার মুলতবি হচ্ছে। ফলে আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত ওয়েজ বোর্ডের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। সরকার আশা করছে, আদালতের রায়ের পর দ্রুত সময়ের মধ্যে বিষয়টির সমাধান হবে এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।

এমওএস/এমএএইচ/

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ তদন্তে কমিটি, বিল পরিশোধ স্থগিত

সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি সংসদে

আপডেট সময়ঃ ০৬:০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬