০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় তীব্র লোডশেডিংয়ে বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • 3

মাগুরায় তীব্র লোডশেডিংয়ে বিপাকে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) লোডশেডিংয়ে দিনে ও রাতে শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

পরীক্ষার্থীদের অভিযোগ, দিনে রাতে ৭-৮ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না।

এসএসসি পরীক্ষার্থী অধরা বলেন, মাত্র বাংলা পরীক্ষা শেষ হয়েছে। এখনো অনেক বিষয়ের পরীক্ষা বাকি। এরই মধ্যে শুরু হয়েছে তীব্র লোডশেডিং। ফলে আমি দিনে ও রাতে ঠিকমতো পড়াশোনা করতে পারছি না। আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাই আমাকে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করতে হয়। বিদ্যুতের এই ভেলকিবাজ খেলায় বিপাকে পড়েছি আমরা।

শিক্ষার্থী তিতলি বিশ্বাস বলেন, দিনে ৪-৫ ঘণ্টা ও রাতে ৩-৪ ঘণ্টা বিদ্যুৎ না থাকাতে ঠিকমতো পড়াশোনা করতে পারছি না। আগামীতে অনেক কঠিন বিষয় পরীক্ষা রয়েছে। দিন রাতে আমাদের ঠিকভাবে পড়াশোনা করতে হয়। তাই বিদ্যুৎ ঠিকমতো না থাকলে পড়াশোনা করতে খুব কষ্ট হচ্ছে।

বজরুক শ্রীকুন্ডী এম এ হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম বলেন, মাত্র এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে ভয়াবহ লোডশেডিং। এতে শিক্ষার্থীরা দিনে-রাতে ঠিকমতো পড়তে পারছে না। আগামী দিনগুলোতে পরীক্ষার্থীদের অনেক কঠিন বিষয়ের পরীক্ষা। তাই লোডশেডিংয়ে তারা বিপাকে পড়েছে।

শিক্ষক রাকিবুল ইসলাম, জ্বালানি তেলের সংকটের কারণে বিদ্যুতের এ লোডশেডিং রয়েছে। সরকারের কাছে আমাদের আবেদন এসএসসি পরীক্ষা চলাকালীন সময় বিদ্যুতের লোডশেডিংয়ের দিকে নজর দেওয়া হোক। এসএসসি পরীক্ষার্থীরা যাতে ঠিকমতো পড়াশোনা করতে পারে এজন্য বিদ্যুতের লোডশেডিং কমানো উচিত।

মো. মিনারুল ইসলাম জুয়েল/এনএইচআর

ট্যাগঃ
জনপ্রিয় খবর

মাগুরায় তীব্র লোডশেডিংয়ে বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

আপডেট সময়ঃ ১২:০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬