০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • 4

রাজধানী ডেমরায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম মো. জাহাঙ্গীর আলম (৫৫)। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪০) গুরুতর আহত হয়েছেন। তারা দুজনই লেগুনার যাত্রী।

সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার সংলগ্ন ডেমরা ব্রিজের ওপর সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ঢামেকের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়েছে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা লেগুনা যাত্রী দিপু জানান, ডেমরা ব্রিজের ওপর বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে লেগুনার দুই যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন।

তিনি আরও জানান, নিহত জাহাঙ্গীর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মৈকুলি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট সময়ঃ ১২:০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬