০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সম্পাদক নওশাদ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • 6

শরীফুল ইসলাম নিশাদকে সভাপতি ও রাফিউল ইসলাম নওশাদকে সাধারণ সম্পাদক করে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজীব এবং সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর।

নবনির্বাচিত সভাপতি শরীফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত বছরের ১৫ মে কেন্দ্রীয় ছাত্রদল কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের একটি ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছিল। তবে ঘোষণার মাত্র ২০ দিনের মাথায় ৪ জুন রাতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সেই কমিটি স্থগিত করা হয়। এবার আবার নতুন করে ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হলো।

কেআরএম/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সম্পাদক নওশাদ

আপডেট সময়ঃ ১২:০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬