বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২ মে) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাজির উদ্দিন নাছিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল হক বিপুল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সোহেল রানা।
অন্যদিকে সহ-সভাপতি পদে রয়েছেন সারোয়ার আহমেদ শাওন, সাজ্জাদুল আলম সিফাত ও নাজমুল হাসান ইমন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আশিক ইকবাল রাব্বিকে।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খায়রুল ইসলাম, রাকিবুল ইসলাম আপেল ও হেলাল হোসেন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাঈম ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন হাসিবুল রহমান রাকিব।
দপ্তর সম্পাদক পদে অর্ঘ্য দীপ সাহা এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফতে খারুল ইসলাম।
কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য জেলা নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।
রোকনুজ্জামান মানু/এমআইএইচএস
এডমিন 

















