রাজশাহীতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরীর দাসপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, রহনপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন রাজশাহী নগরীর দাসপুকুর এলাকায় পৌঁছালে ওই নারীর ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর হয়েছে।
মনির হোসেন মাহিন/এমআইএইচএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
এডমিন 

















