০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপে বাংলাদেশি শ্রমিকদের দুঃসময়

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • 4

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বড় একটি অংশ বর্তমানে চরম অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। নতুন ও পুরোনো মিলিয়ে বহু শ্রমিক নানা সমস্যায় জর্জরিত বলে জানা গেছে।

মালদ্বীপজুড়ে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা ক্রমেই কমে যাচ্ছে। বিপরীতে ভারতীয় ও নেপালি শ্রমিকদের চাহিদা ও বেতন বাড়ছে। যেখানে তারা শুরু থেকেই প্রায় ৪০০ ডলার বেতন পান, সেখানে বাংলাদেশিরা পান মাত্র ২৫০ থেকে ৩০০ ডলার।

তাছাড়া অনেক ক্ষেত্রে মাসের পর মাস কাজ করেও বেতন বকেয়া থাকার অভিযোগ রয়েছে।

প্রবাসীদের অভিযোগ, কাজের অভাবে অনেকেই মাসের পর মাস বসে থাকছেন এবং বাধ্য হয়ে দেশ থেকে টাকা এনে জীবনযাপন করছেন। একাধিক শ্রমিক জানান, সপ্তাহে এক-দুই দিনের বেশি কাজ পান না। ফলে নিজের খরচ চালানোই কঠিন হয়ে পড়ছে, দেশে টাকা পাঠানো তো দূরের কথা।

দালালচক্রের প্রতারণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অনেকেই লাখ লাখ টাকা খরচ করে মালদ্বীপে এসে কাজ পাচ্ছেন না। গাজীপুরের এক প্রবাসী জানান, ৫ লাখ টাকা দিয়ে আসার পরও কোনো স্থায়ী কাজ পাননি। বরং কাজ পেতে হলে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে।

অন্যদিকে, চুক্তিভিত্তিক কাজ করলেও অনেক শ্রমিক নিয়মিত বেতন পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। কেউ কেউ দাবি করেছেন, বিভিন্নভাবে তাদের লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।

আইনগত জটিলতাও প্রবাসীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মালদ্বীপের আইন অনুযায়ী নির্ধারিত মালিক ছাড়া অন্যত্র কাজ করা নিষিদ্ধ। ফলে কাজ না থাকলেও বিকল্প কাজ করার সুযোগ পাচ্ছেন না শ্রমিকরা।

আইন প্রয়োগকারী সংস্থার অভিযানের কারণে অনেকেই ভীতির মধ্যে রয়েছেন। এদিকে নতুন করে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া চালু হওয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। প্রয়োজনের তুলনায় বেশি শ্রমিক আনা হচ্ছে বলে দাবি প্রবাসীদের। এতে করে কাজের সংকট আরও বাড়ছে।

প্রবাসীদের অভিযোগ, সরকারি ভিসার নির্ধারিত খরচের তুলনায় দালালরা কয়েকগুণ বেশি টাকা নিচ্ছে। কিন্তু কাজের কোনো নিশ্চয়তা দিচ্ছে না।

প্রবাসী শ্রমিকরা বলছেন, এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। বাংলাদেশ সরকারের প্রতি প্রবাসীদের আহ্বান দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং মালদ্বীপে কর্মরত শ্রমিকদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

তবে এর মাঝেও কিছু প্রবাসী জানিয়েছেন, তারা ভালো আছেন এবং নিয়মিত কাজ পাচ্ছেন। সব মিলিয়ে সুখ-দুঃখের মিশ্র বাস্তবতায় চলছে মালদ্বীপে বাংলাদেশিদের প্রবাসজীবন।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা – [email protected]

ট্যাগঃ

মালদ্বীপে বাংলাদেশি শ্রমিকদের দুঃসময়

আপডেট সময়ঃ ০৬:০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬