০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে রেলের পিলারের সঙ্গে ধাক্কায় অজ্ঞাতপরিচয় কিশোর নিহত

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • 3

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের দরোজায় দাঁড়িয়ে ভ্রমণ করা অজ্ঞাতপরিচয় (১২) এক কিশোর রেলওয়ে ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে মারা গেছে।

শনিবার (৯ মে) বিকেলে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুড়িমারী থেকে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের দরজার দাঁড়ানো ছিল ওই কিশোর। সে বাইরের দিকে মাথা বের করে ছিল। হঠাৎ অসাবধানতাবশত মাধনগর স্টেশনের ওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে ট্রেন থেকে ছিটকে পড়ে সে। পরে সেখানেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার এসআই ফজলুর রহমান জানান, অজ্ঞাতপরিচয় কিশোরের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।

জানা গেছে, মাধনগর রেল স্টেশনের এই ওভার ব্রিজের পিলারে ধাক্কা লেগে এর আগেও একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এলাকাবাসী এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে রেললাইন ঘেঁষা পিলারটি অপসারণের দাবি জানিয়েছেন।

রেজাউল করিম রেজা/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

নাটোরে রেলের পিলারের সঙ্গে ধাক্কায় অজ্ঞাতপরিচয় কিশোর নিহত

আপডেট সময়ঃ ১২:০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬