০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় বজ্রপাতে যুবকের মৃত্যু

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • 4

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বজ্রপাতে এনামুল হক (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা হাওরে এ ঘটনা ঘটে।

নিহত এনামুল হক মাসকা গ্রামের বকুল মিয়ার ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে এনামুল হক মাসকা হাওরে কাজ করছিলেন। এসময় আকস্মিক বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এইচ এম কামাল/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

আবাহনীকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

নেত্রকোনায় বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট সময়ঃ ১২:০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬