০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আবাহনীকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • 5

বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা উদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ২-০ গোলে আবাহনীকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন হওয়া। গোল করেছেন ব্রাজিলিয়ান ডরিয়েলটন ও সোহেল রানা।

লিগের সতেরতম রাউন্ডে কিংস ও আবাহনীর লড়াই ছিল দুই দলেরই লিগ শিরোপা উদ্ধারের মহারণ। সমীকরণ এমন ছিল যে, কিংস জিতলেই চ্যাম্পিয়ন। আর আবাহনী জিতলে টিকে থাকতো সম্ভাবনা। কিংস সে সুযোগ দেয়নি। আকাশি-নীলদের দ্বিতীয়ার্ধে করা দুই গোলে হারিয়ে শিরোপা উদযাপন করে।

২০১৮ সালে শীর্ষ লিগে নাম লেখানোর পর কিংস টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া ফুটবলে করেছিল নতুন রেকর্ড। তবে গত মৌসুমে তাদের সেই শিরোপা ছিনিয়ে নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। এবার মোহামেডান আগেই ছিটকে যায় শিরোপার দৌড় থেকে।

এক পয়েন্টের ব্যবধান নিয়ে কুমিল্লায় মুখোমুখি হয়েছিল কিংস ও আবাহনী। ম্যাচটি ড্র হলেও আবাহনীর জন্য শিরোপা জেতা কঠিন হতো। তবে কোনো সমীকরণে আর যেতে দেয়নি কিংস। ম্যাচটি জিতেই পৌছে যায় লক্ষ্যে।

৭৫ মিনিটে কিংসের ফয়সাল আহমেদ ফাহিম বল নিয়ে আবাহনীর বক্সে ঢুকলে তাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ডরিয়েলটনের নিঁখুত শটে লিড নেয় কিংস। দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে কিংস। বক্সের মাথায় বল পেয়ে সোহেল রানা কাঁপিয়ে দেন আবাহনীর জাল।

১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শিরোপা জিতে ঘরে ফিরছে কিংস। আবাহনীর আরেকটি মৌসুম অতিক্রম হতে যাচ্ছে হতাশায়। ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর আবাহনী সমর্থকদের প্রত্যাশা লিগ নিয়ে। এক ম্যাচ হাতে থাকতে সেই আশায়ও বালি ঢেলে দিয়েছে কিংস।

আরআই/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

আবাহনীকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

আবাহনীকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

আপডেট সময়ঃ ১২:০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬