০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তামিলনাড়ু জয় করে বিজয়ের নজর এবার কেরালায়?

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • 8

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক সাফল্যের পর এবার প্রতিবেশী রাজ্য কেরালায় নিজেদের রাজনৈতিক ভিত শক্ত করতে কোমর বেঁধে নেমেছে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া সি. জোসেফ বিজয়ের দল ‘তামিলগা ভেট্রি কাঝাগাম’ (টিভিকে)। দল গঠনের মাত্র দুই বছরের মাথায় তামিলনাড়ুর রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দিয়ে এবার কেরালার দিকে হাত বাড়াচ্ছেন এই দক্ষিণী তারকা।

এরই মধ্যে কেরালার ওয়ায়ানাদ ও পালাক্কাদে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে টিভিকে। এর ধারাবাহিকতায় এবার থ্রিসুর জেলায় আনুষ্ঠানিকভাবে দলের জেলা কমিটি গঠন করেছে তারা। কেরালার রাজনীতিতে নিজেদের প্রভাব বিস্তারের কৌশল হিসেবেই এই পদক্ষেপকে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সম্প্রতি থ্রিসুরে দলটির উদ্বোধনী সভায় বিজয়ের বিপুলসংখ্যক ভক্ত ও অনুরাগী অংশ নেন। মূলত এই ভক্তরাই ছিল সভার মূল চালিকাশক্তি। রাজনৈতিক যাত্রার প্রাথমিক ধাপে টিভিকে মূলত ‘বিজয় ফ্যানস অ্যাসোসিয়েশন’-এর সদস্যদের এই রাজনৈতিক আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে।

আরও পড়ুন>>
মুখ্যমন্ত্রী হয়েই বিজয়ের নির্দেশ, ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি
‘বিজয় ঝড়ে’ তছনছ এআইএডিএমকে, বিদ্রোহে টালমাটাল বিরোধী শিবির

বিজয়-রাহুলের বন্ধুত্ব গড়ে উঠল যেভাবে

দলের সংগঠকেরা জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য হচ্ছে ওয়ার্ড পর্যায়ে ছোট ছোট কমিটি গঠন করে একদম তৃণমূল স্তরে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা। যারা শুরুতে টিভির রাজনৈতিক সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছিলেন, দলটির এই দ্রুত বাড়তে থাকা জনপ্রিয়তা তাদের জন্য একটি উপযুক্ত জবাব বলেও মন্তব্য করেন সংগঠকেরা।

তৃণমূল পর্যায়ে দল গোছানোর পাশাপাশি নারীসহ সমাজের সব স্তরের মানুষকে এই রাজনৈতিক মঞ্চে টেনে আনার জন্য কাজ করে যাচ্ছেন কর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, থ্রিসুরের পর আগামী কয়েক মাসের মধ্যে কেরালার অন্যান্য জেলাতেও দ্রুত সাংগঠনিক বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে টিভিকের।

সূত্র: দ্য হিন্দু
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

তামিলনাড়ু জয় করে বিজয়ের নজর এবার কেরালায়?

আপডেট সময়ঃ ১২:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬