রাজশাহীর সাহেব বাজারের মাস্টারপাড়া মাছ বাজারে উঠেছে প্রায় ১২ কেজি ওজনের একটি কাতল মাছ। এটির দাম ১৪ হাজার টাকা চাচ্ছেন বিক্রেতা।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বাজারে মাছটি দেখা যায়। এটি সাইজে অনেক বড় হওয়ায় উৎসুক জনতা দেখতে ভিড় করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, সকালে চাঁপাইনবাবগঞ্জের গোদাগাড়ী এলাকার নদীতে মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় জেলেদের কাছ থেকে মাছটি কিনে রাজশাহীর সাহেব বাজারে নিয়ে আসেন নজরুল ইসলাম।
তিনি জানান, মাছটির ওজন প্রায় ১২ কেজি। প্রতিকেজি এক হাজার ২০০ টাকা দরে মাছটি বিক্রির জন্য তোলা হয়েছে। সেই হিসেবে পুরো মাছটির দাম ধরা হয়েছে ১৪ হাজার ৫০০ টাকা। তবে কেউ যদি সম্পূর্ণ মাছটি একসঙ্গে কিনতে চান, তাহলে কিছুটা কম দামে বিক্রি করা হবে বলেও জানান তিনি।
নজরুল ইসলাম বলেন, ‘মাছটি সকালে সংগ্রহ করেছি। বাজারে আনার পর থেকেই মানুষ দেখতে আসছে। বড় মাছ তাই দাম কিছুটা বেশি। তবে মাছটি খেতে অনেক সুস্বাদু হবে।’
মনির হোসেন মাহিন/এসআর/এএসএম
এডমিন 














