১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা নাকি বন্ধ, সবশেষ সিদ্ধান্ত কী

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • 3

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে রোববার (২৪ মে) থেকে। এর আগে শুক্র ও শনিবার (২২-২৩ মে) সাপ্তাহিক ছুটি পড়ায় মূলত বৃহস্পতিবার (২১ মে) ছুটির আগে শেষ ক্লাস হয়েছে। ফলে সব শিক্ষাপ্রতিষ্ঠানেই শুক্রবার থেকে ছুটি শুরুর কথা।

তবে জটিলতায় পড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। রোজায় বন্ধ থাকায় ক্লাসের ঘাটতি পূরণে ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিল। সেই হিসাব অনুযায়ী—শনিবার (২৩ মে) প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। একই সঙ্গে ঈদের ছুটি সমন্বয় করতে সব সরকারি প্রতিষ্ঠান শনিবার খোলা রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে অনুযায়ী আদেশও জারি হয়েছে।

এমন জটিলতায় শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ, তা নিয়ে সিদ্ধান্ত নিতে হিমশিম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা প্রশাসন থেকে কোনো সিদ্ধান্ত না আসায় জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারাও বিদ্যালয়ের শিক্ষকদের এ বিষয়ে স্পষ্ট তথ্য দিতে পারছে না।

বাৎসরিক ছুটি ও শিক্ষাপঞ্জি অনুযায়ী—২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ছুটি থাকবে। যেহেতু ছুটি শুরু হবে ২৪ মে এবং ঘাটতি পূরণে ১০টি শনিবার খোলা রাখার কথা; ফলে ২৩ মে শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা।

অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ে আবার যে মিড ডে মিল পরিবেশন করা হয়, সেই নির্দেশনায় ২২ মে থেকেই বিদ্যালয়ে খাবার দেওয়া বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। তাতে বোঝানো হয়েছে, শনিবার বিদ্যালয় বন্ধ থাকবে।

এমন ঘোরটোঁপে পড়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আদেশ জারির জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাঁধে দায় চাপিয়েছে অধিদপ্তর।

জানতে চাইলে অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন্স বিভাগের উপ-পরিচালক জয়নাল আবেদীন জাগো নিউজকে বলেন, ‘বিষয়টি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। সেখান থেকে এ বিষয়ে একটি আদেশ জারি হতে পারে। অধিদপ্তর থেকে কোনো সিদ্ধান্ত হয়নি।’

বিপাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও
বৃহস্পতিবার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অধিদপ্তর সূত্র জানায়, বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রীকেও জানানো হয়। কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। কারণ প্রধানমন্ত্রীর নির্দেশে শনিবার সব সরকারি অফিস খোলা থাকছে। সেখানে ছুটি শুরুর আগে কীভাবে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে, তা নিয়ে নির্দেশনা দিতে ইতস্তত বোধ করছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগ মূলত এ ছুটি সংক্রান্ত সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। তবে তারাও এবার ব্যর্থ। পলিসি অ্যান্ড অপারেশন্স বিভাগে একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, ‘আমরা একটি পরামর্শ দিয়েছিলাম যে ১০টি শনিবার খোলা রাখার যে অর্ডার তা বাস্তবায়ন করতে হলে শনিবার (২৩ মে) খোলা রাখতে হবে। অথবা নতুন একটি অর্ডার করে ২৩ মে শনিবার বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া যেতে পারে। একই সঙ্গে এ শনিবারটি ঈদ ও গরমের ছুটি শেষে ৬ জুন যে শনিবার পড়বে, সেদিন বিদ্যালয় খুলে ক্লাস নেওয়া যেতে পারে। তবে মন্ত্রণালয় বিষয়টিতে সাড়া দেয়নি।’

তিনি আরও বলেন, ‘প্রতিমন্ত্রী বলে গেছেন যে মন্ত্রণালয়ে গিয়ে উনি কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে একটি সিদ্ধান্ত নেবেন। শনিবার ছুটি নাকি খোলা তা নিয়ে যে কোনো একটি অর্ডার জারি করা হবে।’

এদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো আদেশ জারি করা হয়নি। বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া জাগো নিউজকে বলেন, ‘এখনো কোনো অর্ডার হয়নি। অর্ডার হলে সেটা গণমাধ্যমে জানানো হবে।’

এএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা নাকি বন্ধ, সবশেষ সিদ্ধান্ত কী

আপডেট সময়ঃ ১২:০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬