০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র হলে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে’

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • 16

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে অবিলম্বে ব্যাংকটির স্বাভাবিক ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং আন্দোলনরত গ্রাহকদের ন্যায্য দাবিগুলো দ্রুত মেনে নিয়ে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। তা না হলে ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করা হলে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে।

৭ জুন (রোববার) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ‘নাগরিক মঞ্চ’র উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র বন্ধ এবং আন্দোলনরত সাধারণ গ্রাহকদের ন্যায্য দাবি পূরণে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামি ব্যাংককে দেশের অর্থনীতির একটি অন্যতম প্রধান স্তম্ভ বল অভিহিত করেন মাওলানা আবদুল হালিম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) হাসিনুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ ড. ফয়জুল হক, কর্ণেল (অব.) ফরিদুল আকবর, লে. কর্নেল (অব.) আবু ইউসুফ জোবায়ের উল্লাহ পিএসসি, জাগপার প্রেসিডিয়াম সদস্য, ৯০ এর গণআন্দোলনের নেতা আসাদুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে এতে আরও বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এর মহাসচিব প্রফেসর ড. মো. আবু হানিফ খান, বাংলাদেশ ইসলামী দলের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ইসলামী সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, ওয়াল্ড মুসলিম উম্মাহ’র সভাপতি ডা. ফরিদ উদ্দিন আহমেদ, জাস্টিস পার্টির চেয়ারম্যান অ্যাড. আবুল কাশেম মজুমদার, রিলায়েন্স ইসলামি অ্যালয়েন্স এর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাইনুদ্দিন, সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক মেজর (অব.) হারুন-অর-রশিদ, কমান্ডার (অব.) মো. সিদ্দিকুর রহমান, মুসলিম উম্মাহ’র চেয়ারম্যান মুফতি আব্দুস সালাম, মঞ্চ ২৪ এর পরিচালক মো. আব্দুল মান্নান মিলন, ন্যাশনাল লেবার পার্টির মুখপাত্র শরিফুল ইসলাম, উর্দুভাষী মুভমেন্ট এর সভাপতি আফজাল ওয়াশির, প্রাইভেট মাদরাসা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ছাত্রনেতা মো. আরমানসহ প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী ও দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম।

আরএএস/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি, বন্যার শঙ্কা

‘ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র হলে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে’

আপডেট সময়ঃ ১২:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬