০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীর দক্ষ চুক্তি সম্পাদনকারী তৈরিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রশিক্ষণ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • 13

আগামীর দক্ষ চুক্তি সম্পাদনকারী তৈরিতে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। রোববার (৭ জুন) ঢাকার গুলশানে অবস্থিত সিক্স সিজনস হোটেলে কর্মসূচির সমাপনী অনুষ্ঠান হয়। এতে অংশ নেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

‌‘দ্য আর্ট অব দ্য ডিল: আমেরিকান এক্সেলেন্স ইন নেগোসিয়েশন স্কিলস’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি যোগাযোগ, নেতৃত্ব এবং চুক্তি বিষয়ক আলোচনার দক্ষতায় প্রশিক্ষিত বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণদের স্বীকৃতি দেন।

আরও পড়ুন
সীমান্ত হত্যা-পুশ-ইন ইস্যুতে নয়াদিল্লিকে বার্তা দেবে বিজিবি 
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর কি তাহলে মালয়েশিয়ায়? 

যুক্তরাষ্ট্রের ইংরেজি ভাষা বিশেষজ্ঞ জোএন মুনিস্টেরির সহায়তায় পরিচালিত চার দিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অ্যাকসেস ইংলিশ প্রোগ্রামের ৬০ জন প্রাক্তন শিক্ষার্থী। প্রশিক্ষণ কার্যক্রমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ বইয়ে বর্ণিত নীতিমালার পাশাপাশি আলোচনা ও নেতৃত্ব বিকাশে ব্যবহৃত আমেরিকান পদ্ধতিগুলো অন্তর্ভুক্ত ছিল।

কেএসআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি, বন্যার শঙ্কা

আগামীর দক্ষ চুক্তি সম্পাদনকারী তৈরিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রশিক্ষণ

আপডেট সময়ঃ ০৬:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬