০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • 16

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলে ইরানের হামলা চলমান আলোচনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

রোববার (৭ জুন) হামলার পর ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ইরানকে আমি পরামর্শ দেবো যে— তোমরা ক্ষেপণাস্ত্র ছুড়েছ, সেটাই যথেষ্ট। এখন আলোচনার টেবিলে ফিরে আসো এবং একটি চুক্তি করো।

একই সঙ্গে বৈরুতে ইসরায়েলের হামলায় তিনি সন্তুষ্ট নন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের 
নেতানিয়াহুকে বলবো ইরানে যেন পাল্টা হামলা না হয়: ট্রাম্প 

এর আগে, স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টার দিকে ইসরায়েল লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাব দিতে এ হামলা চালানো হয়েছে।

যদিও ইসরায়েলি সেনাবাহিনী জানায়, প্রথম ধাপের সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। হামলার পর তাৎক্ষণিক স্কুলসহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল।

সূত্র: আল-জাজিরা

কেএসআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি, বন্যার শঙ্কা

ইসরায়েলে হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

আপডেট সময়ঃ ১২:০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬