০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান, চোলাই মদসহ একজন আটক

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • 14

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লি থেকে ১০০ লিটার চোলাই মদসহ হারুন-অর-রশিদ (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

হারুন-অর-রশিদ ঢাকার ধামরাই উপজেলার বারবারিয়া এলাকার গেন্দু সরকারের ছেলে এবং যৌনপল্লির আইয়ুব মন্ডলের বাড়ির ভাড়াটিয়া।

সোমবার (৮ জুন) দুপুরে রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম এ তথ্য জানান।

ডিবি পুলিশ জানায়, রোববার (৭ জুন) দিনগত গভীর রাতে দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লিতে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় আইয়ুব মন্ডলের বাড়ি থেকে ১০০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। একইসঙ্গে বাড়ির ভাড়াটিয়া হারুন-অর-রশিদকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

রুবেলুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি, বন্যার শঙ্কা

দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান, চোলাই মদসহ একজন আটক

আপডেট সময়ঃ ১২:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬