১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির তালিকায়

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • 15

সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য কার্যতালিকায় (কজলিস্টে) রয়েছে।

মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এ সংক্রান্ত আপিল কার্যতালিকায় রয়েছে। আজ আপিল শুনানি শুরু হতে পারে। একই সঙ্গে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদনেরও শুনানি হতে পারে।

এর আগে, গত ৭ এপ্রিল হাইকোর্টের ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে। গত বছরের ২ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে নির্দেশ সংক্রান্ত হাইকোর্টের রায়ের সূত্র ধরে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় গত ২০ এপ্রিল আপিলটি করা হয়।

হাইকোর্টের রায় ঘোষণার পর ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ শিরোনামে গত বছরের ৩০ নভেম্বর অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। একই বছরের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করা হয় এবং সচিবালয়ের যাত্রা শুরু হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে জাতীয়তাবাদী দল বিএনপি। বিরোধীদলের আপত্তি নাকচ করে গত ৯ এপ্রিল জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল’ পাস করা হয়। পরদিন সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইন হয়।

সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিল করতে হলফনামার জন্য অনুমতি চেয়ে আবেদন করেন বদিউল আলম মজুমদার, যা ১৯ এপ্রিল আপিল বিভাগের চেম্বার জজ আদালতে ওঠে। আদালত হলফনামার অনুমতি দেন।

এর ধারাবাহিকতায় ২০ এপ্রিল আপিলটি করা হয় বলে জানান বদিউল আলম মজুমদারের আইনজীবী কারিশমা জাহান।

এফএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি, বন্যার শঙ্কা

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির তালিকায়

আপডেট সময়ঃ ১২:০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬