০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাপে ফোন দেয়, ধরিস না ক্যান’—বলেই মোহাম্মদপুরে ইন্টারনেট অফিসে হামলা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • 3

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ নামে একটি প্রতিষ্ঠানে ঢুকে হামলা ও লুটের ঘটনা ঘটেছে। ‘বাপে ফোন দেয়, ধরিস না ক্যান? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো’— এরকম কথা বলতে বলতে ওই প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির করপোরেট কো-অর্ডিনেটর অফিসার সগীর হোসেন আসিফ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

বুধবার (১০ জুন) হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ডট ইন্টারনেট অফিসে হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে। জড়িতদের শনাক্তের পর গ্রেফতার করা হবে।

jagonews24ওই অফিস থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে যাচ্ছেন হামলাকারীরা/ভিডিও থেকে নেওয়া ছবি

হামলার ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, মাস্ক পরা অবস্থায় ৭ জন অফিসে প্রবেশ করে। প্রথমে তারা অ্যাকাউন্ট শাখায় যায়। সেখানে গ্রাহকের সঙ্গে কথা বলা অবস্থায় অ্যাকাউন্ট ম্যানেজার ইব্রাহিম হাওলাদারকে মারধর করা হয়। এসময় হামলাকারীরা বলে, ‘মিঠু (মিঠু হাওলাদার) ও প্রদীপ (প্রদীপ ঢালী) কই? বাপে ফোন দেয়, ধরিস না ক্যান? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো।’

পুরো ঘটনা আবার পাশের একজন ভিডিও কলে বাইরের কাউকে দেখাতে দেখা যাচ্ছিল। একই সময়ে অফিসে আসার কারণ জানতে চাওয়ায় প্রতিষ্ঠানটির ইলেকট্রিশিয়ান জালালকেও মারধর করা হয়। পরে সবাইকে অফিস থেকে বের করে দেওয়া হয়।

দুর্বৃত্তরা যে মিঠুকে খুঁজতে এসেছিল তিনি প্রতিষ্ঠানটির অংশীদার। ফোন আসার বিষয়ে তিনি বলেন, ‘আমাকে কেউ কখনো ফোন করেনি। কারা কী কারণে আমার অফিসে হামলা করেছে, কিছুই বলতে পারবো না। অজ্ঞাত মাস্ক পরা দুর্বৃত্তরা আমার অফিসে এসে আমার অ্যাকাউন্টস ম্যানেজার ও ইলেকট্রিশিয়ানকে মারপিট করে। মাস্ক পরে থাকায় তাদের কাউকে চেনা যায়নি। তাদের এই অফিসে আসার উদ্দেশ্য কী, কেন তারা এসেছে—সে বিষয়টি আমার কাছে এখনো স্পষ্ট নয়।’

jagonews24ওই অফিসে ঢুকছেন হামলাকারীরা/ভিডিও থেকে নেওয়া ছবি

‘তারা এমন একটি সময় এসেছিল, যখন অফিসে তেমন কোনো লোক ছিল না। থানায় আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে, বাকি ব্যবস্থা পুলিশ নেবে’—বলছিলেন ভুক্তভোগী মিঠু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানার লালমাটিয়া ই-ব্লকের একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির অফিসে ২০-২৫ জনের একটি দল মাস্ক পরা অবস্থায় জোরপূর্বক প্রবেশ করে। পরে কর্মীদের মারধর করে প্রতিষ্ঠানটির মালিক প্রদীপ ঢালী এবং সিটিও মিঠু হাওলাদারকে খুঁজতে থাকে। 

সে সময় অফিসে উপস্থিত অ্যাকাউন্ট ম্যানেজার ইব্রাহিম হাওলাদার এবং ইলেকট্রিশিয়ান মো. জালাল তাদের আসার কারণ জানতে চাইলে দুর্বৃত্তরা উত্তেজিত হয়ে তাদের এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং পরবর্তী সময়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

হামলাকারীরা অফিস থেকে একটি সিপিইউ, একটি ওয়াইফাই রাউটার এবং একটি আইফোন মোবাইল চুরি করে, যার আনুমানিক মূল্য ২ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। যাওয়ার সময় তারা স্টাফদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়।

টিটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রেমিকা বদলে মামলা খেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা

‘বাপে ফোন দেয়, ধরিস না ক্যান’—বলেই মোহাম্মদপুরে ইন্টারনেট অফিসে হামলা

আপডেট সময়ঃ ১২:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬