০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চারটি গাড়ি আছে, খুব একটা গরিব মানুষ আমি না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • 3

নিজের চারটি গাড়ি আছে। আছে চারজন ড্রাইভারও। এ কারণে তিনি খুব একটা গরিব মানুষ না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে এক নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য নাজিবুর রহমানের এক বক্তব্যের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় রেমিট্যান্সযোদ্ধাদের নিয়ে আলোচনার শুরুতে এই প্রসঙ্গে তিনি কথা বলেন।

স্পিকারের অনুমতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদ সদস্য নাজিবুর রহমান সাহেব বলেছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী এক ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছিলাম না তখন আমি দলের স্থায়ী কমিটির সদস্য ছিলাম। বিদেশ থেকে যখন এসেছি আমি আমার গাড়িতে করে সংবর্ধনা নিয়েছি, আমার চারটি গাড়ি আছে, আমার চারজন ড্রাইভার আছে, খুব একটা গরিব মানুষ না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার যখন আমি গিয়েছি লাখ লোকের সমাবেশ হয়েছিল। অনেক লোকের মাইক্রোবাস জিপ-টিপ ছিল। একটাতে উঠলাম, ওইটাতে কেউ উঠতে দিল না। মাইক্রোবাস আরেকটাতে উঠলাম, আরেকটাতে… পাঁচ নম্বরে গিয়ে বললো যে এটাতে ওঠেন। পরে দেখা গেল সেটা ১৭-১৮ বছর আগের গাড়ি। সেটা ট্রান্সফার হয়েছে যার নামে, সেই ব্যক্তির বাড়ি আমার এলাকায়। সে আগ্রহ করে বললো এখানে ওঠেন। ওখানে বহু দামি গাড়ি উপস্থিত ছিল, কিন্তু পৌঁছাতে পারেনি।

তিনি আরও বলেন, তারপরও যদি এটা ভুল হয়ে থাকে আমি জাতির সামনে দুঃখ প্রকাশ করেছিলাম। কিন্তু সেটা ক্লিয়ার হয়ে গেছে ওই সময়ই। সেটা একটা পুরোনো ইস্যু।

এমওএস/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রেমিকা বদলে মামলা খেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা

চারটি গাড়ি আছে, খুব একটা গরিব মানুষ আমি না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময়ঃ ০৬:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬