২০২২ সালের কাতার বিশ্বকাপে বহু বছর অপেক্ষার পর স্বপ্নের বিশ্বকাপ ট্রফি হাতে পায় আর্জেন্টিনা। অনেকদিন পর কাপ পাওয়ার আনন্দে কোনো খেলোয়াড় কেনেন গাড়ি, কেউ কেনেন বাড়ি, কেউ বা পছন্দের মানুষটিকে নিয়ে ঘুরতে যান বিলাসবহুল কোনো জায়গায়। কিন্তু, বিশ্বকাপ জয়ের আনন্দের বহু বছরের বান্ধবী-প্রেমিকাকেই ত্যাগ করে বসলেন আর্জেন্টিনার তারকা খেলোয়াড় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
বিশ্বকাপ জয়ের জন্য ৩৬ বছর অপেক্ষা করে যেন আনন্দে উন্মাদই হয়ে গিয়েছিলেন ম্যাক অ্যালিস্টার। ট্রফি জয়ের পর যাকে নিয়ে ছবি তুললেন, হাইস্কুলের সেই প্রেমিকা মায়ানকে কিছুদিন পরই ত্যাগ করেন তিনি। কারণ তিনি যে প্রেম করছিলেন তার আরেক বান্ধবী এলিয়েন কোভার সঙ্গে!!
অধরা ট্রফিটি জয়ের পর ক্লাব ফুটবলেও বেশ বড়সড় লাফ দেন ম্যাক অ্যালিস্টার। ব্রাইটন থেকে যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল লিভারপুলে।
কিন্তু তারকার দলবদলে অনেকে বাহবা দিলেও বান্ধবী বদলের ঘটনায় বেশ চটে গিয়েছিলেন তার প্রাক্তন। ঠুকেছিলেন মামলা।
মামলায় এবারের স্কোয়াডেও থাকা আর্জেন্টাইন এই তারকার প্রাক্তন বান্ধবী তার কাছে আর্জেন্টিনার বাইরে তিন বছর সময় কাটানোর জন্য ক্ষতিপূরণ দাবি করেন। এর পাশাপাশি মায়ান তার ব্যক্তিগত জিনিসপত্র আটকে রাখারও অভিযোগ তোলেন ম্যাক অ্যালিস্টারের বিরুদ্ধে।
এএমএ
এডমিন 














