১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণ, গোপন না রাখলে হত্যার হুমকি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • 5

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হানিফ শেখ (৪০) । গতকাল রোববার বিকেলে তাঁকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযুক্ত হানিফ শেখ ওই উপজেলারই বাসিন্দা।

মামলার এজাহার থেকে জানা যায়, হানিফ শিশুটিকে বিদ্যালয়ের কাছে একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযুক্ত ব্যক্তি এর আগেও শিশুটিকে ধর্ষণ করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনার কথা কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেওয়ায় সে ভয়ে এত দিন বিষয়টি গোপন রেখেছিল। কিছুদিন ধরে শিশুটির অস্বাভাবিক আচরণ ও শারীরিক অসুস্থতা লক্ষ করলে তার মা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর শিশুটি ঘটনার কথা জানায়। পরিবারের সদস্যরা গতকাল কৌশলে হানিফ শেখকে আটকে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করলে সলঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গতকাল রাতে মামলা হয়েছে। ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি, বন্যার শঙ্কা

সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণ, গোপন না রাখলে হত্যার হুমকি

আপডেট সময়ঃ ১২:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬