০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনকে রুখে দিলো কেপ ভার্দে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • 2

স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য ও বিখ্যাত এক ড্র করেছে কেপ ভার্দে। প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে দেশটি। সামনে ছিল হট ফেবারিট স্পেন। কে জানতো, এই ম্যাচে এমন পারফরম্যান্স উপহার দেবে কেপ ভার্দে?

আটলান্তা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে স্পেনের মতো দলকে হতাশায় ডুবিয়েছে সবচেয়ে বেশি বয়সী একাদশ সাজানো কেপ ভার্দে। গোলশূন্য (০-০) ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা।

অপ্রয়োজনীয় ফাউল এড়িয়ে সংগঠিত ডিফেন্স বজায় রেখেছে দলটি। ফলে স্পেনের আক্রমণভাগের খেলোয়াড় মিকেল ওইয়ারসাবাল, ফেরান তোরেস এবং গাভি সহজে সুযোগ তৈরি করতে পারেননি।

স্পেন আক্রমণে বেশ কয়েকটি বিপজ্জনক মুহূর্ত তৈরি করলেও কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ছিলেন অনবদ্য। তার একাধিক গুরুত্বপূর্ণ সেভ স্পেনকে গোলবঞ্চিত রাখে প্রথমার্ধে।

প্রথমার্ধের শেষ দিকে এসে খোলস ছেড়ে বের হয় স্প্যানিশরা। তবে গোলের দেখা পায়নি। তোরেসের শট প্রতিহত হয় ক্রসবারে লেগে। ফিরতি বলে ওইয়ারসাবালের নেওয়া হেড দুর্দান্তভাবে রুখে দেন ভোজিনিয়া।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে তোরেস ও লাপোর্তের দুটি নিশ্চিত আক্রমণ রুখে দেন ৪০ বছর বয়সী কেপ ভার্দের গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতেও স্পেনকে আটকে রাখে কেপ ভার্দে। অবস্থা বেগতিক দেখে ৭০ মিনিটে ইয়ামালকে মাঠে নামান কোচ। কিন্তু কাজের কাজ হয়নি।

শেষ পর্যন্ত স্পেনের আক্রমণভাগকে নিষ্প্রভ করে রাখে কেপ ভার্দে। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচ।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

স্পেনকে রুখে দিলো কেপ ভার্দে

আপডেট সময়ঃ ০৬:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬