০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে খাল দূষণের দায়ে ৩ রাইস মিল মালিককে জরিমানা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • 3

চাঁদপুর শহরের পুরান বাজার খাল দূষণ ও ভরাট করার কারণে তিন রাইস মিল মালিককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পুরান বাজার নাপিতবাড়ি খাল এলাকায় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

এসব তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান।

জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে পুরান বাজার নাপিতবাড়ি খালে ধানের তুষ ও ছাই এবং ধান সিদ্ধ গরম পানি অপসারণ করে খাল দূষণ ও ভরাট করায় ময়নামতি অটো রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা, বাবা অটো রাইস মিল মালিককে ৬০ হাজার টাকা এবং আজমিরি অটো রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, নাপিতবাড়ি খালে অপসারণকৃত ধানের তুষ ও ছাই অনতিবিলম্বে অপসারণ করে খাল দূষণমুক্ত রাখার জন্য রাইসমিল কর্তৃপক্ষকে ম্যাজিস্ট্রেট নির্দেশনা দেন। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শরীফুল ইসলাম/কেএইচকে/জেআইএম

ট্যাগঃ
জনপ্রিয় খবর

চাঁদপুরে খাল দূষণের দায়ে ৩ রাইস মিল মালিককে জরিমানা

আপডেট সময়ঃ ০৬:০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬