০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘কালা হিরণ’ নিয়ে বিতর্ক, সালমানকে যা বললেন নির্মাতা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • 3

‘কালা হিরণ’ সিনেমাকে ঘিরে বিতর্ক থামছেই না। সিনেমাটি নিয়ে আইনি লড়াইয়ের মধ্যে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন নির্মাতা শ্রীনাথ ভরত। তার দাবি, এই সিনেমার সঙ্গে বলিউড সুপারস্টার সালমান খানের জীবনের কোনো সম্পর্ক নেই।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনাকে ভিত্তি করে ‘কালা হিরণ’ নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ তুলে সম্প্রতি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সালমান খান। ছবির মুক্তি স্থগিতের আবেদনও করেন তিনি। বিশেষ করে সিনেমার একটি চরিত্রের হাতে সালমানের ব্যবহৃত ব্রেসলেটের মতো অলঙ্কার দেখা যাওয়ায় বিতর্ক আরও জোরালো হয়।

তবে নির্মাতা শ্রীনাথ ভরতের ভাষ্য, একটি ব্রেসলেটের সঙ্গে কোনো নির্দিষ্ট ব্যক্তির একচ্ছত্র সম্পর্ক থাকতে পারে না। তার মতে, ব্রেসলেট যে কেউ পরতে পারেন। শুধু একটি অলঙ্কার দেখে সিনেমার গল্প বা চরিত্র নিয়ে ভুল ধারণা তৈরি করা ঠিক নয়।

নির্মাতা বলেন, ‘এই সিনেমার বিষয়বস্তু কোনোভাবেই সালমান খানকে কেন্দ্র করে নয়। ছবির চরিত্র বা উপস্থাপনায় তাকে অনুসরণ করা হয়নি।’

নিজের বক্তব্যের পক্ষে উদাহরণ টেনে তিনি বলেন, জীবনীভিত্তিক চলচ্চিত্রে কোনো বাস্তব চরিত্রকে ফুটিয়ে তুলতে অভিনেতাদের বিশেষ মেকআপ, শারীরিক রূপান্তর বা অন্যান্য কৌশল ব্যবহার করা হয়। যেমন, ‘ঠাকরে’ সিনেমায় বাল ঠাকরের চরিত্রে অভিনয়ের জন্য নওয়াজউদ্দিন সিদ্দিকীকে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছিল। কিন্তু ‘কালা হিরণ’-এ এমন কোনো উপাদান নেই, যা সালমান খানের সঙ্গে সরাসরি মিল খুঁজে দেয়।

শ্রীনাথ ভরত আরও বলেন, ‘ভগবানের দেওয়া একটি চেহারা আমি বদলে দিতে পারি না। অভিনেতা কাসিফ ইকবালের চেহারায় কোনো বিশেষ মেকআপ ব্যবহার করা হয়নি, যাতে তাকে অন্য কারও মতো দেখায়। যদি দর্শকদের কারও কাছে তার চেহারা সালমান খানের সঙ্গে মিল মনে হয়, সেখানে আমার কিছু করার নেই।’

এদিকে সালমান খানের উদ্দেশে নির্মাতার অনুরোধ, সিনেমা সম্পর্কে পূর্ণ ধারণা নেওয়ার আগেই কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। একটি চলচ্চিত্র নির্মাণে পুরো টিমের দীর্ঘ পরিশ্রম জড়িয়ে থাকে, তাই অযথা আইনি চাপ সবার জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে শুক্রবার দিল্লি হাইকোর্টে সালমান খানের আবেদনের শুনানি হলেও কোনো তাৎক্ষণিক স্বস্তি পাননি অভিনেতা। আদালত শুনানি মুলতবি করে আগামী ১ জুলাই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

সালমানের আইনজীবীরা আদালতে দাবি করেন, অভিনেতার অনুমতি ছাড়া তার পরিচয় ও জীবনঘনিষ্ঠ ঘটনাকে ব্যবহার করে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন নির্মাতারা। আদালত এ বিষয়ে মামলার পূর্ণ নথিপত্র চলচ্চিত্র নির্মাতাদের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন:
সোহমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কেন? 
ফিলিস্তিনিদের উৎসর্গ করে গাইলেন পিংক ফ্লয়েডের গায়ক রজার ওয়াটার্স 

এদিকে ‘কালা হিরণ’ টিমের আইনজীবীরা জবাব দেওয়ার জন্য কিছু সময় চেয়েছেন। পাশাপাশি আদালতকে জানিয়েছেন, ছবির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন প্রাণনাশের হুমকিও পেয়েছেন। এ ঘটনায় এরই মধ্যে একটি এফআইআর দায়ের করা হয়েছে বলেও আদালতকে অবহিত করা হয়েছে।

এমএমএফ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

‘কালা হিরণ’ নিয়ে বিতর্ক, সালমানকে যা বললেন নির্মাতা

আপডেট সময়ঃ ১২:০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬