০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থেকেও ডাচদের কাছে ২ গোল হজম সুইডেনের

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • 2

প্রথমার্ধে বল দখলে নেদারল্যান্ডস এগিয়ে থাকলেও শট বেশি নিয়েছে সুইডেন। কিন্তু গোলমুখ খুলতে পারেনি। ব্রায়ান বব্বেইর ১৭ মিনিটের মধ্যে করা জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে নেদারল্যান্ডস।

হিউস্টন স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই প্রথম গোল করে ডাচরা। ব্রব্বেই পাস দেন তিজ্জানি রেইনডার্সের কাছে। রেইনডার্স দ্রুত বল দিয়ে দেন বাম দিকে থাকা কোচি গ্যাকপোর কাছে। লিভারপুল তারকা সামনে এগিয়ে মাথা তুলে বক্সে একটি নিচু ক্রস পাঠান, আর সেখানে অপেক্ষায় থাকা ব্রায়ান ব্রব্বে কাছ থেকে নিখুঁত সাইড-ফুট শটে বল জালে জড়িয়ে দেন!

দুর্দান্ত মুভ, এক স্পর্শে আক্রমণ গড়া, ব্রব্বেইর ক্লিন ফিনিশ! নেদারল্যান্ডস ১-০ গোলে এগিয়ে যায়।

গোল হজম করার পরই দ্রুত জবাব দেওয়ার চেষ্টা করে সুইডেন। ভিক্টর গিওকারেস বক্সের ডান দিক থেকে শক্তিশালী শট নেন নিকটবর্তী পোস্ট লক্ষ্য করে, কিন্তু ডাচ গোলরক্ষক বার্ট ফারব্রুগেন অসাধারণ রিফ্লেক্স দেখিয়ে বলটি কর্নারের জন্য বাইরে ঠেলে দেন!

১৭ মিনিটে ব্যবধান ২-০ করেন বব্বেই। ডনিয়েল মালেন ডানদিকে চমৎকারভাবে বল বাড়িয়ে দেন ডেনজেল ডামফ্রিসের কাছে। ডামফ্রিস এক মুহূর্তও নষ্ট না করে প্রথম ছোঁয়াতেই নিচু ক্রস পাঠান বক্সের মাঝখানে। ব্রায়ান বব্বেই স্লাইড করে বলের নাগাল পান এবং আলতো ছোঁয়ায় সেটি পাঠিয়ে দেন জালে (২-০)।

এমএমআর

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থেকেও ডাচদের কাছে ২ গোল হজম সুইডেনের

আপডেট সময়ঃ ০৬:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬