০২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কামরাঙ্গীরচরে গলায় ফাঁস দেওয়া শিশুর মরদেহ উদ্ধার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • 3

রাজধানীর কামরাঙ্গীরচরে গলায় ফাঁস দেওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, সে অভিমান করে আত্মহত্যা করেছে।

শনিবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে বড়গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর নাম মো. রিহাদ (১১)। সে বড়গ্রাম এলাকার রিপনের ছেলে।

আরও পড়ুন

হাতিরঝিল লেকপাড়ে অচেতন অবস্থায় পড়ে ছিলেন এক ব্যক্তি, ঢামেকে মৃত্যু

রিহাদকে হাসপাতালে নিয়ে আসা মা হাসি আক্তার জানান, ওর বাবা বকাঝকা করলে সে অভিমান করে বাসার বারান্দায় গ্রিলের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে স্বজনরা দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কেএজেডআইএ/একিউএফ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

কামরাঙ্গীরচরে গলায় ফাঁস দেওয়া শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময়ঃ ০৬:০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬