ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে মোহাম্মদ আজাদ (৩০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটেছে।
রোববার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়া এলাকায় এসে পৌঁছালে পাথর নিক্ষেপের ওই ঘটনা ঘটে।
ওই ট্রেনে থাকা আকিব জাবেদ নামের এক যাত্রী জানান, আজাদ সিলেট থেকে ট্রেনে চড়েছেন। তার আসন ‘ঢ’ বগিতে। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছাকাছি কলেজপাড়া এলাকায় আসার পর বাইরে থেকে দুর্বৃত্তদের ছোড়া একটি পাথর এসে আজাদের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। আশপাশে খোঁজ নেওয়া হবে, কারা এই ঘটনা ঘটিয়েছে।
এএইচএমআর/এমএমকে
এডমিন 










