০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ চৌধুরী গ্রেফতার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • 3

নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এস এম রিয়াজ উদ্দিন চৌধুরীকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দিনগত রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিব সাত্তারের নেতৃত্বাধীন একটি দল অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ২২ আগস্ট দায়ের হওয়া সদরঘাট থানার একটি মামলায় এস এম রিয়াজ উদ্দিন সন্দেহভাজন আসামি। মামলায় দণ্ডবিধির ১৪৭, ১৫২, ৪৪৭, ৪৪৮, ৩৫৩, ৪৩৬, ৩৭৯, ৩৮০, ৪২৭ ও ৩৪ ধারার পাশাপাশি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারা যুক্ত রয়েছে।

গ্রেফতার এস এম রিয়াজ উদ্দিন চৌধুরীর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নে। তিনি বর্তমানে ঢাকার মুগদা এলাকায় বসবাস করছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, রিয়াজ উদ্দিন চৌধুরী ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।

পুলিশ আরও জানায়, তার ব্যবহৃত মোবাইল ফোন প্রাথমিকভাবে পর্যালোচনা করে কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হিসেবে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তদন্তের অংশ হিসেবে এসব তথ্য যাচাই করা হচ্ছে।

এমআরএএইচ/এমকেআর

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রথমার্ধে আইভরি কোস্টের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে নরওয়ে

চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ চৌধুরী গ্রেফতার

আপডেট সময়ঃ ১২:০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬