০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেপ ভার্দের অনিশ্চিত আর্জেন্টিনার মূল ডিফেন্ডার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • 3

বিশ্বকাপের নকআউট পর্বের আগে আর্জেন্টিনা শিবিরের সবচেয়ে বড় শারীরিক দুশ্চিন্তার নাম ক্রিশ্চিয়ান রোমেরো। অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে ডান হাঁটুতে আঘাত পাওয়ার পর তিনি এখনও পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। শুক্রবার রাউন্ড অব-৩২ এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আর্জেন্টিনার কোচিং স্টাফ।

এই মুহূর্তে তার খেলার সম্ভাবনা অনিশ্চিত। সোমবার ও মঙ্গলবার তিনি দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেন কি না, নাকি আলাদাভাবে অনুশীলন চালিয়ে যাবেন- সেটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

সতর্কতার কারণও রয়েছে। রোমেরোর অস্বস্তি দেখা দিয়েছে সেই ডান হাঁটুতেই, যেখানে তিনি এর আগে টটেনহ্যামের হয়ে প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে ল্যাটারাল লিগামেন্টে মচকানো চোটে পড়েছিলেন। তাই অস্ট্রিয়ার বিপক্ষে মাঠ ছাড়ার পরই আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি অনেকটাই আশাব্যঞ্জক হয়ে ওঠে। জর্ডানের বিপক্ষে ম্যাচের দুই দিন আগে, যেখানে তাকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছিল, জাতীয় দলের মেডিকেল স্টাফের ধারণা ছিল- চোটটি গুরুতর নয়। তাকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শুধুমাত্র অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানোর জন্য।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসে হাঁটুতে বরফ লাগিয়ে রাখতে দেখা গিয়েছিল রোমেরোকে, যা সমর্থকদের উদ্বিগ্ন করেছিল। পরে কোচ লিওনেল স্কালোনি তাকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলাননি, যাতে তিনি পুরোপুরি সুস্থ হয়ে নকআউট পর্বে ফিরতে পারেন।

পরবর্তীতে স্কালোনি সবাইকে আশ্বস্ত করে বলেন, ‘কুতি (রোমেরো) ভালো আছে। সে এখনও দলের সঙ্গে অনুশীলন করছে না, তবে আলাদাভাবে কঠোর অনুশীলন করছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, আমরা যেটা ভেবেছিলাম তার চেয়ে চোট অনেক কম গুরুতর। এটা আমাদের জন্য স্বস্তির খবর।’

সবকিছু ঠিকঠাক চললে আগামী শুক্রবার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে রোমেরোকে আবারও শুরুর একাদশে দেখা যেতে পারে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কোচিং স্টাফ কোনো ধরনের তাড়াহুড়ো করতে চায় না এবং ম্যাচের আগে বাকি চারটি অনুশীলনে প্রতিদিন তার শারীরিক অবস্থার মূল্যায়ন করা হবে।

বর্তমানে আর্জেন্টিনা শিবির আশাবাদী রয়েছে তার ব্যাপারে। তাদের বিশ্বাস, রোমেরো সময়মতো পুরোপুরি ফিট হয়ে উঠবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর। যদি তিনি শতভাগ ফিট না হন, তাহলে স্কালোনি কোনো ঝুঁকি নেবেন না। সেক্ষেত্রে তার জায়গায় আবারও খেলবেন নিকোলাস ওতামেন্দি।

আরআর/আইএইচএস

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রথমার্ধে আইভরি কোস্টের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে নরওয়ে

কেপ ভার্দের অনিশ্চিত আর্জেন্টিনার মূল ডিফেন্ডার

আপডেট সময়ঃ ১২:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬