০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৭:৪২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • 37

রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করায় নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে তারা সাধারণ পথচারীর ছদ্মবেশে হকি স্টেডিয়ামের সামনে জড়ো হয়েছিলেন। শুরুতে সাধারণ স্লোগান দিলেও হঠাৎ করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া করে এবং তিনজনকে আটক করে।

তিনি আরও বলেন, পুলিশের কাছে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল। তবে সাধারণ নাগরিক সেজে মিছিল শুরু করায় শুরুতে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

বর্তমানে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। তারা ছাত্রলীগ, যুবলীগ নাকি আওয়ামী লীগের কর্মী—তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে ‘ভয়েস ফর জাস্টিস অবজারভার্স’ দলের সাক্ষাৎ 

গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩

আপডেট সময়ঃ ০৭:৪২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫