০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কাজী নজরুল গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা: রুহুল কবির রিজভী

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৩:৪২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 45

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল ইসলাম। বুধবার (২৭ আগস্ট) সকালে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। জুলাই গণঅভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন-সংগ্রামে কবির অনুপ্রেরণা স্পষ্ট।” তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখনো পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রমজানের আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ১৫ বছরের বঞ্চিত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে।

রিজভী আরও বলেন, “কবির লেখা জাতির জন্য সবসময় প্রাসঙ্গিক। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত সবসময় কবির লেখা ছিল জনগণের আন্দোলনের মূল ভিত্তি।” তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া ও তারেক রহমান কবির চেতনাকে ধারণ করে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউটসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন হলের শিক্ষার্থীরা। রাজধানীসহ সারাদেশে দিনব্যাপী নানা স্মরণোৎসব আয়োজন করা হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সরকারি রাস্তার বরাদ্দের ইট দিয়ে নিজ বাড়ির রাস্তা করলেন ইউপি সদস্য

কাজী নজরুল গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা: রুহুল কবির রিজভী

আপডেট সময়ঃ ০৩:৪২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫