১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে ডাকসু নির্বাচন: ডিএমপি যান চলাচল নিয়ন্ত্রণ করবে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৪:৩৯:১০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 43

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ এবং কিছু ক্রসিংয়ে ডাইভারশন (বিকল্প রাস্তা) চালু থাকবে। ডাইভারশন কার্যকর হবে শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিং এলাকায়।

ডিএমপি আরও অনুরোধ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী সাধারণ যানবাহনসমূহ বিকল্প রাস্তা ব্যবহার করুন। তবে জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স কোনো বাধার মধ্যে পড়বে না।

নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ডিএমপি জনসাধারণকে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট এলাকা এড়িয়ে চলার জন্য এবং ধৈর্য্যধারণের জন্য।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সরকারি রাস্তার বরাদ্দের ইট দিয়ে নিজ বাড়ির রাস্তা করলেন ইউপি সদস্য

ঢাবিতে ডাকসু নির্বাচন: ডিএমপি যান চলাচল নিয়ন্ত্রণ করবে

আপডেট সময়ঃ ০৪:৩৯:১০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫