১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো সন্দেহ নেই: মির্জা ফখরুল

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১০:৫৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 66

আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে কোনো ধরনের সন্দেহ বা অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল জানান, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্ব আমাদের পাশে রয়েছে।”

তিনি আরও বলেন, বিদেশ সফরের সময় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রবাসীদের উপস্থিতিতেও একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে, যা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে ইতিবাচক বার্তা বহন করে।

বিএনপি মহাসচিব জানান, “প্রধান উপদেষ্টা কয়েকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন, যা জাতীয় ঐক্যের একটি নজির। সফরকালীন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেগুলো নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই।”

ট্যাগঃ

ছিনতাইকারীর কবলে জাগো নিউজের সাংবাদিক, খোয়ালেন মোবাইল-টাকা

ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো সন্দেহ নেই: মির্জা ফখরুল

আপডেট সময়ঃ ১০:৫৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫