০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে সমাজের সবার সহযোগিতা প্রয়োজন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • 0
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে শরীয়তপুরে মানববন্ধন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে শরীয়তপুরে মানববন্ধন আয়োজন করেছে প্রথম আলো ট্রাস্ট। শরীয়তপুর বন্ধুসভার সহযোগিতায় ২৬ জুন বিকেলে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলো শরীয়তপুর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের সবার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর মাধ্যমে তরুণ ও যুবসমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কোনো একটি বিশেষ দিবসকেন্দ্রিক না হয়ে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলমান রাখতে হবে।’

শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি নুরুল আমিন রবিন বলেন, ‘মাদকদ্রব্য শুধু সেবনকারীদেরই ক্ষতি করে না, এটি তার পরিবার, সমাজ ও রাষ্ট্রেরও ব্যাপক ক্ষতিসাধন করে থাকে। মাদক নিয়ন্ত্রণে দেশে প্রচলিত যে আইন রয়েছে, সেগুলোর কঠোর প্রয়োগ না হলে মাদক নির্মূল করা সম্ভব নয়।’

বন্ধুসভার উপদেষ্টা নাজমুল হক বলেন, ‘মাদকাসক্তি বর্তমানে একটি মারাত্মক ব্যাধি। মাদকের এ ভয়াবহতা প্রতিরোধে আমাদের প্রত্যেকের সচেতনতা জরুরি। মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে সমাজের সবার সহযোগিতা প্রয়োজন।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এখন টেলিভিশনের শরীয়তপুর প্রতিনিধি কাজী মনিরুজ্জামান, শরীয়তপুর প্রেসক্লাবের সদস্য ও স্টার নিউজের প্রতিনিধি মিরাজ শিকদার, শরীয়তপুর বন্ধুসভার সহসভাপতি ও দীপ্ত টেলিভিশনের প্রতিনিধি সালাউদ্দিন রুপম, বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক জর্জ বণিক, সানজিদা সুইটি, অর্থ সম্পাদক ফরিদুর রেজা আবির, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তমাল দাস, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক বাঁধন চক্রবর্তী, বন্ধু সজীবসহ অনেকে। এ ছাড়া শরীয়তপুর প্রেসক্লাব ও জীবনতরী মুক্ত স্কাউট গ্রুপ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে।

উপদেষ্টা, শরীয়তপুর বন্ধুসভা

ট্যাগঃ
জনপ্রিয় খবর

মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে সমাজের সবার সহযোগিতা প্রয়োজন

আপডেট সময়ঃ ১২:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬