০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের দেশে কত ধরনের চা পান করা হয়?

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • 2

আমরা বাঙালিরা বরাবরই আড্ডাপ্রিয় মানুষ। আর আড্ডা হবে, কিন্তু সেখানে চা থাকবে না, তা কি হয়! বরং আড্ডায় বসে আলাপচারিতার মাঝে কে কত কাপ চা খেল, তা হিসেব করাটাই প্রায় অপ্রয়োজনীয় বিষয়। আড্ডা কিংবা অবসরে যেমন চা, তেমনি ক্লান্তি দূর করতেও চায়ের জুড়ি নেই। সকালবেলার নাস্তার পর এক কাপ চা না হলে অনেকের দিনই শুরু হয় না। অলস দুপুর বা বিকেলের আড্ডায়ও চা যেন এক অবিচ্ছেদ্য সঙ্গী।

জাতীয় চা দিবস উপলক্ষে প্রশ্ন উঠতেই পারে, বাংলাদেশে আসলে কত ধরনের চা পান করা হয়? উত্তরটা সহজ নয়, কারণ সময়ের সঙ্গে সঙ্গে চায়ের ধরনও অনেক বৈচিত্র্যময় হয়ে উঠেছে। প্রতিটি চায়ের নিজস্ব স্বাদ, ব্যবহার এবং লাইফস্টাইলের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে।

বাঙালির সবচেয়ে প্রিয় দুধ চা

বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় চা হলো দুধ চা। এটি সাধারণত চা পাতা, দুধ ও চিনি দিয়ে তৈরি করা হয়। সকালবেলা নাস্তার সঙ্গে কিংবা বিকেলের আড্ডায় দুধ চা ছাড়া যেন জীবন অসম্পূর্ণ।

চায়ের দোকানগুলোতে যে এক কাপ চা বলা হয়, তার বেশিরভাগই দুধ চা। এর ঘন স্বাদ এবং মিষ্টি ঘ্রাণ মানুষের মনকে সহজেই আকর্ষণ করে।

jago

লাল চা বা ব্ল্যাক টি

লাল চা বা ব্ল্যাক টি দুধ ছাড়া তৈরি হয়। এটি তুলনামূলকভাবে হালকা এবং স্বাস্থ্যসম্মত। ডায়েট সচেতন মানুষ, অফিসগামী কর্মী কিংবা সকালে হালকা পানীয় হিসেবে এটি বেশ জনপ্রিয়।

স্বাস্থ্য সচেতনদের পছন্দ গ্রিন টি

বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে গ্রিন টি বেশ জনপ্রিয়। এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে বলে ধারণা করা হয়। ওজন নিয়ন্ত্রণ, ফিটনেস এবং স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে অনেকেই গ্রীন টি পান করেন। চিনি ছাড়া এই চা স্বাদে হালকা হলেও স্বাস্থ্যগত দিক থেকে গুরুত্বপূর্ণ।

প্রাকৃতিক আরামের উৎস হারবাল চা

হারবাল চা মূলত আদা, তুলসি, লেবু, দারুচিনি বা ক্যামোমাইলের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়। আবহাওয়া পরিবর্তন, সর্দি-কাশি বা ক্লান্তির সময় এই চা বিশেষভাবে জনপ্রিয়। আদা চা বৃষ্টির দিনে শরীর গরম রাখতে সাহায্য করে। এটি অনেকের কাছে ঘরোয়া চিকিৎসার একটি অংশও।

আরও পড়ুন

মন খারাপের দিনে কেন চায়ের কথাই আগে মনে পড়ে?

আধুনিক লাইফস্টাইলের প্রতীক ফ্লেভার্ড চা

শহরের জীবনে ফ্লেভার্ড চায়ের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। লেমন টি, জিঞ্জার টি, মিন্ট টি, হানি টি-এসব চা আধুনিক ক্যাফে সংস্কৃতির অংশ।

তরুণ প্রজন্মের কাছে এটি শুধু পানীয় নয়, বরং একটি লাইফস্টাইল স্টেটমেন্ট। সোশ্যাল মিডিয়ায়ও এসব চা এখন ট্রেন্ডিং।

jago

অভিজাত ও স্বাস্থ্যকর সাদা চা

সাদা চা তুলনামূলক কম প্রক্রিয়াজাত চা, যা ক্যামেলিয়া সাইনেনসিস গাছ থেকে তৈরি হয়। এতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে এবং এটি শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। বাংলাদেশেও এখন এর উৎপাদন শুরু হয়েছে।

jago

বুদবুদ চা (বাবল টি) থেকে মালাই চায়ের নতুন ট্রেন্ড

বিশ্বায়নের প্রভাবে বাংলাদেশে বাবল টি বা বুদবুদ চা জনপ্রিয় হয়েছে। ট্যাপিওকা পার্ল ও দুধ মিশিয়ে তৈরি এই চা তরুণদের মধ্যে দ্রুত জায়গা করে নিচ্ছে। এর পাশাপাশি এসেছে মালাই চা ও তান্দুরি চা। মালাই চা ঘন ও ক্রিমি স্বাদের জন্য আলাদা আকর্ষণ তৈরি করে, আর তান্দুরি চা মাটির ভাঁড়ে বিশেষভাবে পরিবেশন করা হয়, যা চায়ের অভিজ্ঞতাকে আরও ভিন্ন মাত্রা দেয়।

jago

মসলা চা, ভেষজ চা ও ভিন্ন স্বাদের চা

বাংলাদেশে মসলা চা অত্যন্ত জনপ্রিয়, যা আদা, এলাচ, দারুচিনি বা লবঙ্গ দিয়ে তৈরি হয়। এটি শরীরকে উষ্ণ রাখে এবং স্বাদে ঝাঁঝালো। এছাড়া রয়েছে ভেষজ চা, যা তুলসি বা অন্যান্য প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়। তেঁতুল চা টক-মিষ্টি স্বাদের কারণে একটি ভিন্ন অভিজ্ঞতা দেয়।

নতুন প্রজন্মের মধ্যে এখন আরও কিছু এক্সপেরিমেন্টাল চা জনপ্রিয় হচ্ছে, যেমন মাল্টা চা, মরিচ চা এবং বিভিন্ন ফিউশন ফ্লেভার পছন্দ করে। এসব চা স্বাদের নতুন মাত্রা যোগ করেছে।

এসএকেওয়াই

ট্যাগঃ
জনপ্রিয় খবর

কূটনৈতিক সমন্বয় জোরদারে কুয়েত, আমিরাত ও বাহরাইন যাবেন রুবিও

আমাদের দেশে কত ধরনের চা পান করা হয়?

আপডেট সময়ঃ ০৬:০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬