০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কূটনৈতিক সমন্বয় জোরদারে কুয়েত, আমিরাত ও বাহরাইন যাবেন রুবিও

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • 5

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি সপ্তাহে উপসাগরীয় কয়েকটি দেশ সফরের পরিকল্পনা করছেন। দুটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-এর সফরসূচিতে মধ্যপ্রাচ্যের কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন অন্তর্ভুক্ত রয়েছে। তবে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছে, এখনো কোনো আনুষ্ঠানিক সফর ঘোষণা করা হয়নি।

এই সফরটি এমন এক সময়ে হতে যাচ্ছে যখন ওয়াশিংটন ও তেহরান সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এবং ৬০ দিনের নতুন আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রুবিওর সম্ভাব্য উপসাগরীয় সফরকে আঞ্চলিক মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সমন্বয় জোরদার করার জন্য শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনী। এতে আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশকিছু শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর প্রতিবাদে ৩৯ দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ১০০ দফা হামলা চালায় ইরান।

এরপর ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে ৭ এপ্রিল যুদ্ধবিরতির প্রস্তাব দেন ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ১১ এপ্রিল ইসলামাবাদে সরাসরি বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। আলোচনা ফলপ্রসূ না হওয়া ১৩ এপ্রিল হরমুজে নৌ-অবরোধ আরোপ করা হয়। এরপর কয়েক দফা যুদ্ধবিরতির সময় বাড়ান ট্রাম্প।

সর্বশেষ, ইরানের ১৪ দফা শর্তের ভিত্তিতে চলতি সপ্তাহের ১৪ জুন একটি সমঝোতা স্মারক নিয়ে সম্মতিতে পৌঁছায় দুই পক্ষ। অ্যাক্সিওস-এর সংবাদের তথ্য মতে, ১৪ দফার ভিত্তিতে দুই পক্ষ ৬০ দিনের জন্য আলোচনায় সম্মত হয়েছে এবং ইরানের ওপর হামলা তথা সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছে।

কেএম

ট্যাগঃ
জনপ্রিয় খবর

কূটনৈতিক সমন্বয় জোরদারে কুয়েত, আমিরাত ও বাহরাইন যাবেন রুবিও

কূটনৈতিক সমন্বয় জোরদারে কুয়েত, আমিরাত ও বাহরাইন যাবেন রুবিও

আপডেট সময়ঃ ০৬:০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬