০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা ভক্তকে এআই দিয়ে ব্রাজিল সমর্থক বানিয়ে প্রচার, থানায় অভিযোগ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • 1

যশোরের কেশবপুরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আর্জেন্টিনার এক সমর্থককে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আর্জেন্টিনার ওই সমর্থক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইসিটি আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কেশবপুর থানায় সোমবার রাতে (১৫ জুন) অভিযোগটি করেন সদর ইউনিয়নের মূল গ্রামের অহিদুর রহমান ওরফে অন্তু। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

অভিযোগে থেকে জানা গেছে, এআইয়ের মাধ্যমে অহিদুরের গায়ে ব্রাজিলের জার্সি পরিয়ে তাকে দলটির সমর্থক বানানোর চেষ্টা চালানো হয়েছে। ফেসবুকে ‘রাসেল বাবু’ নামের একটি পেজ থেকে ধারাবাহিকভাবে তার এমন ছবি ছাড়া হয়েছে।

অহিদুর জানান, বিষয়টি তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। তিনি বলেন, তিনি আর্জেন্টিনার অন্ধ ভক্ত। অথচ তাকে ব্রাজিলের সমর্থক বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় তিনি অপমানিত বোধ করছেন। সামাজিকভাবেও হেয়প্রতিপন্ন হয়েছেন। সে কারণেই থানায় অভিযোগ করেছেন।

অভিযুক্ত রাসেল বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টিকে এত জটিলভাবে নেওয়ার কিছু নেই। অহিদুর সম্পর্কে তার মামা। রাসেল নিজে ব্রাজিলের কঠিন সমর্থক বলে জানান। তবে অহিদুরের ভাষ্য, এখানে সম্পর্কের কোনো বিষয় নেই। বিষয়টিকে তিনি ভালোভাবে নিচ্ছেন না।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, অভিযোগ পেয়ে তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচআরএম/একিউএফ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

লড়ছে ইরাক, তবু হালান্ডের জোড়া গোলে এগিয়ে নরওয়ে

আর্জেন্টিনা ভক্তকে এআই দিয়ে ব্রাজিল সমর্থক বানিয়ে প্রচার, থানায় অভিযোগ

আপডেট সময়ঃ ১২:০০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬