প্রশ্ন: ইহরাম অবস্থায় নারীরা পায়ে ও হাতে মোজা পরতে পারবেন?
উত্তর: ইহরাম অবস্থায় নারীরা পায়ে ও হাতে মোজা পরতে পারবেন।
হাদিসে এসেছে, সালেম (রহ.) বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) ইহরাম অবস্থায় থাকা নারীদের পা-মোজা কেটে দিতেন। কিন্তু সফিয়া বিনতে আবু উবাইদা (রা.) তার কাছে আয়েশার (রা.) এ হাদিস বর্ণনা করলেন যে, ‘রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইহরাম অবস্থায় থাকা নারীদের পা-মোজা ব্যবহারের অনুমতি দিয়েছেন’। এরপর থেকে আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) ইহরাম অবস্থায় থাকা নারীদের পা-মোজা আর কেটে দিতেন না। (সুনানে আবু দাউদ: ১৮৩১)
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নারীরা ইহরাম অবস্থায় হাত-মোজা ও পা-মোজা পরিধান করতে পারবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ১৪৪)
সাআদ ইবনে আবী ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত তিনি ইহরাম অবস্থায় তার মেয়েদেরকে হাত-মোজা পরার নির্দেশ দিতেন। (কিতাবুল উম্ম: ২/২২৩)
এই হাদিস ও আসারসমূহের আলোকে ফকিহগণ ইহরাম অবস্থায় নারীদের জন্য হাতে ও পায়ে মোজা পরিধান করাকে জায়েজ বলেছেন।
ওএফএফ
এডমিন 

















