০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর ভ্যানে করে যাচ্ছিলেন বাবার বাড়ি, প্রাণ গেলো পথে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • 4

নাটোরের সিংড়ায় ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এতে নিহতের স্বামী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন তালপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেবেকা সুলতানা লেবু (৩৫) চৌগ্রাম ইউনিয়নের কামার বড়িয়া গ্রামের হান্নান আহমেদের মেয়ে এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রিপন মিয়ার স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রেবেকা সুলতানা লেবু তার স্বামী রিপন মিয়ার অটোভ্যানে করে বাবার বাড়ি কামার বড়িয়ায় আসছিলেন। পথে চৌগ্রাম বাসস্ট্যান্ডের তালপুকুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে রেবেকা সুলতানা লেবু ঘটনাস্থলেই নিহত হন এবং স্বামী রিপন মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা রিপন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি আটক ও আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ চলছে।

রেজাউল করিম রেজা/ইএ 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

স্বামীর ভ্যানে করে যাচ্ছিলেন বাবার বাড়ি, প্রাণ গেলো পথে

আপডেট সময়ঃ ১২:০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬