১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার নতুন ভূমিকায় দেখা যাবে রাজ্জাককে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • 4

এক সপ্তাহ আগেও ছিলেন বিসিবি পরিচালক। কিন্তু বোর্ড ভেঙে যাওয়ায় আব্দুর রাজ্জাক এখন কোনো দায়িত্বেই নেই। তবে এবার কোচিং পেশায় যুক্ত হতে যাচ্ছেন তিনি। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই এই নতুন ক্যারিয়ার শুরু করতে পারেন বাংলাদেশের সাবেক এই বাঁহাতি স্পিনার।

সম্প্রতি কোচিং লাইসেন্সের সর্বোচ্চ ধাপগুলোর একটি লেভেল থ্রি কোর্স সম্পন্ন করেছেন এবং পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছেন রাজ্জাক। ফলে লেভেল থ্রি পাস করা কোচ হিসেবেই প্রথমবারের মতো পেশাদার কোচিংয়ে আসছেন তিনি। বেশ কয়েকটি সূত্র জানিয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি দলের সঙ্গে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা চলছে তার। সবকিছু ঠিক থাকলে শিগগিরই কোনো একটি দলের সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেন তিনি।

গত বছরের সেপ্টেম্বরে বিসিবির নির্বাচনের পর বোর্ডে যোগ দেন রাজ্জাক। শুরুতে নারী বিভাগের চেয়ারম্যান এবং পরে হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তবে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে যাওয়ার পর পরিচালক হিসেবে তার দায়িত্বও শেষ হয়।

এর আগে ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন রাজ্জাক। অবসরের পর বিসিবির নির্বাচক প্যানেলে যোগ দিয়ে প্রায় চার বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন তিনি। পরে সেই পদ ছেড়ে বোর্ডের পরিচালনা পর্ষদে যুক্ত হন। এবার প্রশাসনিক দায়িত্বের পর ক্রিকেট মাঠে নতুন ভূমিকায় দেখা যেতে পারে তাকে কোচ হিসেবে তরুণ ক্রিকেটারদের গড়ে তোলার কাজে।

এসকেডি/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

দুই মাস বয়সী শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

এবার নতুন ভূমিকায় দেখা যাবে রাজ্জাককে

আপডেট সময়ঃ ১২:০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬