ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাস্তা পারাপারে সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. সুলতান (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভুক্তভোগী সুলতানকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সুমন বলেন, গতরাতে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় সুলতান নামের এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
সাধারণ জ্বর নাকি ম্যালেরিয়া, বুঝবেন কীভাবে?
নিহত সুলতান শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ঢাকুরহাটি গ্রামের তুমুল আলী চৌকিদারের ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হলে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কাজী আল-আমিন/কেএসআর
এডমিন 









