খুলনা নগরীর লবনচরা ছোট বান্দা বাজার এলাকায় মো. রাসেল (৪৫) নামে এক মুদি দোকানদারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (৪ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল নিজ দোকানের সামনে অবস্থানকালে ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত সেখানে এসে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে কয়েকজনের মুখে মাস্ক থাকলেও অন্যদের মুখ খোলা ছিল। এ সময় ধারালো চাইনিজ কুড়াল দিয়ে তার বাম হাতের কব্জির নিচে আঘাত করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর স্বজনরা আহত রাসেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে তাকে হাসপাতালের সার্জারি (৯ ও ১০) ওয়ার্ডে ভর্তি করা হয়।
খুলনা লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এ ঘটনার তথ্য পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কেউ অভিযোগ বা মামলা করেননি।
আরিফুর রহমান/এনএইচআর/এএসএম
এডমিন 

