১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাকুসহ হাতেনাতে গ্রেফতার ৭

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 4

রাজধানীর তেজগাঁও এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ধারালো চাকুসহ হাতেনাতে সাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বুধবার (১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- মো. বাবু (২৪), মো. সবুজ (২৯), মো. শামীম ওরফে সাগর (২৫), মো. রাজন মিয়া (৩০), মো. ইসলাম (২৩), মো. রাসেল মিয়া (২৯) ও মো. ইমন হোসেন (১৯)।

সিটিটিসির বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, মঙ্গলবার রাতে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য আসে।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেই এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে সাতজন ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত তিনটি ধারালো চাকু ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

কেআর/এমআরএম

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাকুসহ হাতেনাতে গ্রেফতার ৭

আপডেট সময়ঃ ০৬:০০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬